ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কথিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনজিভির পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুসালেম শহর থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, যে সমস্ত বাড়ি ইসরাইলের ‘অনুমতি’ ছাড়া নির্মাণ করা হয়েছে সেগুলো রমজান মাসের মধ্যে ভেঙে দিতে হবে।
ইসরাইলের গণমাধ্যম কেএএন এ ঘোষণা প্রকাশ করেছে।
উত্তেজনা এড়াতে এবং পাল্টা প্রতিশোধের আশংকায় দখলদার সরকার এর আগে সাধারণত পবিত্র রমজান মাসে এ ধরনের উচ্ছেদ অভিযান চালায়নি। কিন্তু এবার ইসরাইলে চরম উগ্রপন্থী সরকার গঠিত হওয়ায় ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চলতি মার্চ মাসের শেষের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে।
ইসরাইলের বর্তমান ক্ষমতাসীন উগ্র চরমপন্থী সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদ করা বেড়েছে। ইসরাইলের চরমপন্থী সরকারের নেতৃত্বে রয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র: পার্সটুডে











