পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এ হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি আহত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী।
জানা যায়, ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনিদের একটি বাড়ি ঘেরাও করে রাখে। এর কিছুক্ষণ পরেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বাড়িটি গুঁড়িয়ে দেয় তারা।
এ ঘটনার পরপরই ইসরাইলী বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করলে ফিলিস্তিনি জনসাধারণের ওপর হামলা চালায় ইসরাইলীরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন শরণার্থী শিবিরে ৬ ফিলিস্তিনি নাগরিক নিহত ও ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











