spot_img

যুবদলের সাধারণ সম্পাদক মুন্না গ্রেপ্তার

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

টুকু জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশ তাকে আটক করেছে বলে জানতে পেরেছি।

মোনায়েম মুন্নার বিরুদ্ধে কোনও মামলা নেই বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ