ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন ভারী বিমান হামলার কারণে একটি ক্যানসার হাসপাতাল খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালটিতে আমেরিকার এমন বিমান হামলার ঘটনাকে ‘বর্বর হামলা’ হিসেবে উল্লেখ ইরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরাইলের নৃশংস হামলার কথা মনে করি দিয়েছে আমেরিকার এই হামলা। বর্বরোচিত এই হামলায় হাসপাতালে ভর্তি শিশুদের চরম ভোগান্তি ও আতঙ্কের মুখে পড়তে হয়েছে।”
তিনি জানান, হাসপাতাল থেকে কেমোথেরাপি নেওয়া ২১১ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
তবে ইরানের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি আমেরিকা।










