অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে গতকাল হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এ হামলায় ছয় ফিলিস্তিনি শহীদ এবং এক ডজনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
এ ঘটনায় এক বিবৃতিতে নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, অপরাধযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিনিদের ভয় দেখাতে পারবে না ইসরাইল; বরং এ ধরনের হত্যাযজ্ঞের ফলে ফিলিস্তিনিদের মধ্যে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জেদ আরও শক্তিশালী হবে।











