spot_img
spot_img

গুলিস্তানের বিস্ফোরিত ভবন থেকে আরো দুই জনের লাশ উদ্ধার

গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরো ২ মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিস লাশ দু’টি উদ্ধার করা হয়। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন।

উদ্ধার হওয়া দুজনের একজন হলেন মমিন উদ্দিন সুমন, বয়স ৪৪ বলে জানা গেছে। তিনি বিধ্বস্ত ভবনের নিচতলার ব্যবসায়ী। আনিকা এজেন্সির মালিক সুমনের আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে কর্মীর সংখ্যা শতাধিক।

অন্যজন রবিন হোসেন (২০)। তিনি সুমনের দোকানের কর্মী। রবিনের ভাই শাহাদত হোসেন তার লাশ শনাক্ত করেন। রাজধানীর জুরাইনে থাকতেন রবিন। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ