spot_img
spot_img

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে। আগামীতে কার্ডের সংখ্যা বাড়ানো হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ