spot_img
spot_imgspot_img

সরকারের নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে : আপিল বিভাগ

সরকার নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ।

সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করছে এ মর্মে মামলা হয়। সেইসঙ্গে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। যার পরিপ্রেক্ষিতে আপিল করে আজ জিতল বিদ্যুৎ বিভাগ। তবে, এতে সরকারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ