spot_img
spot_img

আরও ৩ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

আরও ৩ ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে দেশটির জেনিন প্রদেশের জাবা শহরে দখলদার বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়।

নিহতরা হলেন সুফিয়ান আদনান ইসমাঈল ফাখুরি (২৬), নায়েফ আহমাদ ইউসুফ মালাঈশাহ (২৫) ও আহমাদ মোহাম্মাদ জিব ফাসাফাসাহ (২২)।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনী জাবা শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের উপকণ্ঠে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির ভেতরে থাকা তিন যুবক নিহত হন। এরপর তারা শহরের ভেতরে প্রবেশ করে। তারা শহরের বিভিন্ন বাড়ি-ঘর ভাঙচুর করে। নানাজনকে আটক করে।

এ ঘটনায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দখলদার বাহিনীর এমন কাপুরোষিত আক্রমণ পশ্চিমতীরের প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ এ সময় তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করে।

সূত্র : আলজাজিরা মুবাশ্বির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ