spot_img

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আলোকিত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আলোকিত। জনগণ নিরাপদে আছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঐতিহাসিক ফুটবল ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বৃহত্তর ফরিদপুরের মানুষ সবই আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ নিয়ে বলার মতো কিছু নেই। তিনটি থানা ভবন উদ্বোধন করতে গিয়ে দেখেছি লোকে লোকারণ্য। আগামী নির্বাচনে এসব জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। তার পরিবার আবার আবেদন করেছে। আবেদনপত্রটি আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর নিকট যাবে। তারপর বলা যাবে আবেদন গ্রহণ করা হবে কিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ