spot_img

মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী : শেখ ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, রাজধানীর সর্বত্র ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে অশঙ্কাজনকভাবে। মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। স্মরণকালের মাত্রাতিরিক্ত মশাবৃদ্ধির কারণ হলো নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্বিকার থাকা।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের অন্যতম একটি কাজ হলো মশক নিধন ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা। খোলা ড্রেন ও জলাশয়ে মশা মারার ঔষধ ছিটানো এবং মশার বংশবিস্তার রোধ করা। কিন্তু এ ব্যাপারে সিটি কর্পোরেশন যথারীতি নাগরিকদের সাথে তামাশা করছে। অথচ নাগরিকরা সকল প্রকার ট্যাক্স, সার্ভিস চার্জ দেওয়ার পরও নাগরিক সেবা থেকে বঞ্চিত।

বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর ভাটারাস্থ আসসাঈদ মিলনায়তনে নগর উত্তরের থানা দায়িত্বশীলদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ২০২২ ও ২০২৩ অর্থ বছরে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের জন্য বাজেট ১০১ কোটি টাকা। যা ওয়ার্ড প্রতি গড়ে ১,৮৭,৩৮ হাজার টাকা করে হয়। মশক নিধনের জন্য এত টাকা বরাদ্ধ থাকলেও তার ছিটেফোঁটাও নাগরিকরা পায়নি। বরং তা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা লুটপাট করে খেয়ে ফেলেছে।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, সিটি কর্পোরেশনের মেয়র নিজেই স্বীকার করেছেন মশক নিধন বা নিয়ন্ত্রণে কীট তত্ত্ববিদ ও বিশেষজ্ঞদের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। ভুল পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করে পরিবেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এর জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ