spot_img
spot_img

আদানি প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু

ভারতের ঝাড়খন্ড রাজ্যে আদানির এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে। যদিও বিদ্যুতের শুল্কের সমস্যাগুলো এখনও সমাধান করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮মিনিটে এই সরবরাহ শুরু হয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী, পরীক্ষার ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে একই সময়ে চালু করা হয়েছিল।

পিজিসিবি জানায়, আদানি প্ল্যান্ট থেকে কমবেশি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ নবনির্মিত ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডের জন্য রাত ৯টায় বাংলাদেশে প্রবেশ করেছে।

সংস্থাটি বলেছে যে তারা সীমান্তবর্তী মানকাশা এলাকা থেকে রোহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন তৈরি করেছে। এছাড়া বিদ্যুৎ সরিয়ে নেওয়ার সুবিধার্থে বগুড়ায় একটি ৪০০/২৩০ কেভি সাবস্টেশন স্থাপন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ