আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্দলীয় সরকার বলতে কোনো জিনিসের অস্তিত্ব বাংলাদেশ সংবিধানে নেই।
শুক্রবার (১০ মার্চ) বরিশাল নগরীর বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে, যে যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েক জায়গায় হওয়া বিস্ফোরণের বিষয়টি সরকার খতিয়ে দেখছে। এ ছাড়া সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।










