spot_img

আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিলের দাবি নেজামে ইসলাম পার্টির

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশে সরকারের করা বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ শুক্রবার (১০ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশে সরকারের চুক্তি জনস্বার্থের পরিপন্থী এবং দেশ বিরোধী, তাই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।

বিদ্যুৎ এর অস্থিরতা দূর করতে গণ মানুষের সামর্থ্য ও জনস্বার্থ কে প্রাধান্য দিয়ে দেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়ার দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, আদানি গ্র্রুপ একটা আন্তর্জাতিক ভাবে বিতর্কিত প্রতিষ্ঠান, এদের নানা জালিয়াতি সারা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছে আমরা আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি চুক্তি জনস্বার্থ বিরোধী মনে করছি এবং অবিলম্বে তা বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

নেতৃদ্বয় বিদ্যুৎ এর লুটপাট ও দুর্নীতি বন্ধ করে কমদামে জনগণের মাঝে বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ