ছিনতাইয়ের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ গণমাধ্যমকে বলেন, রাজনের বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মাদ আলী রাজ বলেন, রাজন আলী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের ঘোষিত আংশিক কমিটিতে সহসভাপতির দায়িত্বে আছেন।










