spot_img

দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে। অসৎ উদ্দেশে ক্ষমতায় টিকে থাকতে সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেনা।

শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়া পল্টনের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলনে সরকার উসকানি দিচ্ছে ও তাদের গাত্রদাহ হচ্ছে দাবি করে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন সহিংস আন্দোলন করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেখে সরকারের গায়ে জ্বালা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। তাই তারা নীল নকশার মাধ্যমে ২০২৪ এ নির্বাচন করতে চায়। কিন্তু বিএনপি হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেনা।

তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা নতুন করে গ্রেপ্তারের ভয় দেখানো শুরু করেছে। তারা গ্রেপ্তার, মামলা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায়। সরকার দেশকে আজ নরকে পরিণত করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলা, গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।

তার দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে, নচেৎ নয়।

এসময় সরকারের দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ে ১৮ মার্চ দেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন ফখরুল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ