spot_img

বিএনপি নির্বাচনে ভয় পায় না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না, বিএনপি যে কয়বার নির্বাচনে এসেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

শনিবার (১১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আগে শুনতাম পার্শবর্তী দেশে এক পিস-দুই পিস মাংসের টুকরা বিক্রি হয়। আজকে পত্রিকায় দেখলাম ডিপার্টমেন্টাল স্টোরে গ্রাম হিসেবে মাংস বিক্রি হয়। এটা আমার জীবনে শুনিনি। আমাদের দেশে হালি হিসেবে মুরগি বিক্রি করা হতো। দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাহারা দেয়। কাকে পাহারা দেয়। বিএনপিকে পাহারা দেয়। এদিকে দেশটাকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না, তারপরও আমাদের ওপর জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, আজকে ডলার সংকটে দেশের অনেক কিছু বন্ধ হয়ে গেছে। সরকার দেশটাকে রসতলে নিয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ