ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাস বলেছে, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা। এটাই হবে সঠিক সমাধান।
শুক্রবার (১০ মার্চ) গাজায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হুঁশিয়ারি দেয়। অস্ত্র হাতে মুখে মাস্ক পরে র্যালিতে যোগ দেন হামাস যোদ্ধারা।
হামাসের নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ইসরাইলী বাহিনীকে তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। নয়তো ইহুদী বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
এসময় পশ্চিমতীরে ইহুদীদের দখলদারিত্ব ও ক্রমাগত আগ্রাসনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানান ফিলিস্তিনি বিক্ষোভকারীরা।
সূত্র: এপি











