spot_img

ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের টাকায় দেশ-বিদেশে ঘুরছেন প্রধানমন্ত্রী : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে জনগণের টাকায় দেশ-বিদেশে ঘুরছেন বলে দাবি করেছেন। কিন্তু তাতে মানুষের কি লাভ হয়েছে। সরকার যতই তালবাহানা করুক, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

শনিবার (১১ মার্চ) গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ যুগপৎ আন্দোলনের ১৪ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মান্না বলেন, গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে যারা আছে তারা কেউ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। প্রধানমন্ত্রী অনেক সময় অনেক ওয়াদা করেছেন কিন্তু কখনোই কথা রাখেন না। তার কথায় কারও আস্থা নেই। উনাকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ