spot_img

বিএনপির হাতে বাংলাদেশ তুলে দেব না, জীবন থাকতে তা হতে দেব না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। ৭-ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার দিয়েছিল। যারা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল তাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব না। আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এই অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একদিকে লন্ডনের ফরমায়েশ অন্যদিকে টাকাওয়ালাদের টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। চোখে অন্ধকার দেখছেন।

তিনি বলেন, জনগণ খুশি থাকলে বিএনপি বেজার। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এ জন্যই বিএনপি বেজার। তিনি বলেন, বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? মানববন্ধনে, পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানববন্ধনে। দিশেহারা পথিক। কোথায় যাবে এখন?

তিনি আরও বলেন, ধানের শীষের আরেকনাম পেটে বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ