spot_img

‘চলমান সঙ্কট নিরসনে আগামী নির্বাচনে জাতীয় সরকারের কোনও বিকল্প নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, জনবিরোধী কর্মকাণ্ডের কারণে সরকার সারাদেশে গণহারে বয়কটের মুখে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন জায়গায় দমন পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে সারাদেশের জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে ২০২৩-২৪ সেশনের দ্বি-বার্ষিক পরিকল্পনা, নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীলদের বিভাগীয় দায়িত্বসংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, সম্প্রতি বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে হাতপাখার প্রার্থীর জয়জয়কার দেখে তারা সেখানে কতিপয় গণমাধ্যমের সহযোগিতায় নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু কোনও প্রকারের ফন্দি ফিকির তাদের পতনকে রুখতে পারবে না।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, আজ সারা দেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। যেন বাজার ব্যবস্থাপনায় কারও নিয়ন্ত্রণ নেই। যেখানে গোটা বিশ্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সেখানে বাংলাদেশের একদল অসাধু ব্যবসায়ী সরকারের অবৈধ মদদে সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে রাখে। অতিদ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এ বাজারের আগুনেই একদিন স্বৈরশাসনের পতন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ