spot_img

খুন-গুম ও দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে আ.লীগ সরকার: রুমিন ফারহানা

আওয়ামী লীগ সরকার খুন-গুম ও দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এই সরকারের পায়ের নিচের মাটি অনেক আগেই সরে গেছে। তাই তাদের প্রতি জনগণের আস্থা নেই। কারণ দুর্নীতি, বিরোধী দলকে দমন-পীড়ন আর খুন-গুম করে চ্যাম্পিয়ন হয়েছে এই আওয়ামী লীগ সরকার।

শনিবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজী মুহসিন সড়কে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশ্যে রুমিন ফারহানা আরও বলেন, দেশের ক্ষতি যা হওয়ার হয়েছে। নিজেদের রক্ষা করতে হলে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় পালানোর পথ খুঁজে পাবেন না। তাই এখনই ক্ষমতা ছাড়ুন।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম, বিএনপি নেতা এম এ হান্নান, শরীফ মুহাম্মাদ ইউনুস প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ