spot_img

শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হবে না : মান্না

সরকারের পতন ছাড়া গণতন্ত্রমঞ্চসহ যুগপৎ আন্দোলনের দলগুলো আগামী নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার (১১ মার্চ) সকালে পল্টন মোড়ে এক মানবন্ধনে তিনি এ ঘোষণা দেন।

মান্না বলেন, সরকার যতই তালবাহানা করুক, শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হবে না। গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে যারা আছেন কেউ তার অধীনে কোনও নির্বাচনে যাবে না।

মান্না আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক সময় অনেক ওয়াদা করেছেন কিন্তু কখনোই কথা রাখেন না। তার কথায় আর কোনও আস্থা আমাদের নেই। এক কথা উনাকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে। গণঅভ্যুত্থানে ওদের বিদায় করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের সঞ্চালনায় মানবন্ধনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জেএসডির সহসভাপতি কে এম জাবির বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ