spot_img
spot_imgspot_img

চীনের প্রতিরক্ষামন্ত্রী হলেন লি শেংফু

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা সেনাবাহিনীর জেনারেল লি শেংফু।

রবিবার (১২ মার্চ) চীনের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

রাশিয়ার কাছ থেকে যুদ্ধের উড়োজাহাজ কেনার কারণে ২০১৮ সাল থেকে আমেরিকার তালিকায় রয়েছেন জেনারেল লি শেংফু।

রবিবার চীনের পার্লামেন্টে লি’র মনোনয়ন চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের প্রস্তাবিত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

এছাড়া রাষ্ট্রীয় সুরক্ষা ও জনসুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে বহাল রয়েছেন যথাক্রমে চেন ইয়িজিন ও ওয়াং জিয়াওহং। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কিন গ্যাং এবং আইনমন্ত্রী হিসেবে রয়েছে হি রং।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ