spot_img

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট

রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জের রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রোববার (১২ মার্চ) রিটটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আসে।

তবে বেঞ্চের বিচারপতি আহমেদ সোহেল এ রিটের শুনানি করতে বিব্রত বোধ করেন।

বিচারপতি আহমেদ সোহেল জানান, প্রায় পাঁচ বছর তিনি দুদকের আইনজীবী ছিলেন। তাই বিষয়টি সে সংশ্লিষ্ট হওয়ায় তিনি শুনতে বিব্রত বোধ করছেন।

একপর্যায়ে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানি না করে প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দেয়ার আদেশ দেন।

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করার বিষয়টি চ্যালেঞ্জ করে গত ৭ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

রিটের বিষয়ে আইনজীবী এম এ আজিজ খান বলেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে, তা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছে।

এর আগে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে গত ২৬ ফেব্রুয়ারি একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এ আইনজীবী। সেই নোটিশের ধারাবাহিকতায় তিনি রিটটি করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ