spot_img
spot_imgspot_img

রাজধানীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (১৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৬১৭ পিস ইয়াবা, ২৫৫.৯ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪৪ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশিমদ ও ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ