spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৫ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৩৫.৪৭ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন, ১৪২৬ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেন্সিডিল, ৬ লিটার দেশি মদ, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ কেজি ৮২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ