spot_img
spot_img

করোনা: বিশ্বজুড়ে মৃত্যু ৪৩৮, শনাক্ত প্রায় ৮২ হাজার

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪৪ জন।

শুক্রবার (১৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ৫৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ১৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ২৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২ জন এবং মারা গেছেন ৩৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন এবং মারা গেছেন ২২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২১ লাখ ৩২ হাজার ৫১ জন। এরমধ্যে ৬৮ লাখ ১৫ হাজার ৯৭২ জন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ