spot_img
spot_img

পশ্চিমতীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পশ্চিমতীরের জেনিনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউসেফ শ্রীম (২৯), নিদাল খাজিম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানায়, এ ‘অভিযান’ ইসরাইলী সেনাবাহিনী ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে পরিচালনা করে। এ সময় তারা জেনিনের কেন্দ্রস্থলে প্রবেশ করে।

জানা যায়, ক্রমবর্ধমান সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধকে দমন করতে ইসরাইল পশ্চিমতীরের যেসব এলাকায় ‘সামরিক অভিযান’ চালাচ্ছে, জেনিন সেসব এলাকার একটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ