spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৫ জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৫৯ জনে। তবে, এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ শুক্রবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ছয় হাজার ৭১১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ