spot_img
spot_img

বঙ্গবন্ধু না জন্মালে আমি রিক্সাওয়ালা হতাম: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আজকে একটি বিশেষ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। বঙ্গবন্ধু না জন্মালে আমি কাদের সিদ্দিকী রিক্সাওয়ালা হতাম, না হলে গরুর রাখাল হতাম।

শুক্রবার (১৭ মার্চ) টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যদি বঙ্গবন্ধু অসময়ে মারা না যেতেন তাহলে এই দেশ এমন থাকতো না। আরও শত গুণ, হাজার গুণ উন্নত হতো। আমরা মক্তিযুদ্ধের অনেক ফসল ঘরে তুলতে পারিনি। যারা ওই সময় ভিক্ষা করে খেতো, পায়ে জুতা জুটতোনা, তারা আজ বড়বড় পণ্ডিত। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ না হলে আমি কোথায় যেতাম কি করতাম জানি না। অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক বড় ভাবেন, অনেক প্রশংসা করেন। আমি বলতে পারি মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নাই, কোন অবদান নাই। আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি, পালিয়ে যাইনি এটাই আমার গুণ। এছাড়া আমার আর কোনো গুণ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ