spot_img
spot_img

৭৭ দিনে ৮৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এ নিয়ে চলতি বছরের প্রথম আড়াই মাসে (৭৭ দিনে) ইসরাইলি বাহিনীর গুলিতে ৮৪ ফিলিস্তিনি নিহত হল।

আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইয়াজান ওমর জামিল খাসিব (২৩) নামে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ মার্চ) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এল-বিরেহ শহরের উত্তর দিকের প্রবেশপথে ইসরাইলী বাহিনী তাঁর উপর গুলি চালালে তিনি নিহত হন।

আল জাজিরার হিসাব অনুসারে, চলতি বছরে এখন পর্যন্ত ইসরাইলি সেনাদের হাতে ৮৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৪ ইসরাইলিও নিহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ