spot_img
spot_img

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হয়েছে সংসদ; মে মাসে হবে নির্বাচন

ঘনিয়ে আসছে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের সময়। আগামী মে মাসে ভোট হবে দেশটিতে।

সোমবার (২০ মার্চ) দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান-ও-চা সংসদ ভেঙে দিয়েছেন।

২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চ্যান। এক দশকের বেশি নির্বাসনে থাকা সত্ত্বেও প্রায়ুথ চ্যান-ও-চার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সরকার থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়তংতার্ন।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ৩৬ বছর বয়সী এই রাজনীতিক। সেনা অভ্যুত্থানে আট বছর আগে তার বাবার নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির সরকারের পতন হয়। সেই দলটিকে আবার ক্ষমতায় আনাই তার লক্ষ্য।

সোমবার প্রকাশিত সরকারি রয়্যাল গেজেটে একটি বিবৃতিতে সংসদকে বিলুপ্তির ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন পরবর্তীতে ভোটের তারিখ নিশ্চিত করবে বলে জানানো হয়। তবে ৭ মে কিংবা ১৪ মে ভোটের আয়োজনের সম্ভাব্য দিন হিসাবে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের অভ্যুত্থানের পর দ্বিতীয় নির্বাচন এটি। ২০২০ সালে ব্যাংককে যুব-নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থি বিক্ষোভে দেশটি কেঁপে ওঠে। সেই ঘটনার জেরে এবার ভোট হচ্ছে দেশটিতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ