আসন্ন রমজান মাসজুড়ে ফিলিস্তিনের পবিত্র ভূমি আল-আকসায় অতিরিক্ত ২ হাজার পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (১৯ মার্চ) কুদস প্রেস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘ওয়াল্লাহ নিউজ’ থেকে বলা হয়, ইসরাইলী পুলিশ পবিত্র রমজান মাসে জুমার নামাজকে ঘিরে তথাকথিত নিরাপত্তা আরও বৃদ্ধি করবে। কারণ তারা আশা করছে, রমজান মাসে জুমার নামাজ পড়ার জন্য হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসায় জড়ো হবে। ইতিমধ্যে এ আশঙ্কাকে সামনে রেখে ইসরাইলি পুলিশ কিছু ফিলিস্তিনি প্রশাসনিক কর্মীকে আটক করেছে।
‘ওয়াল্লাহ নিউজ’ থেকে আরও বলা হয়, সম্ভবত ইসরাইলী পুলিশ দখলকৃত শহরে উত্তেজনা হ্রাসের জন্য রমজান মাসজুড়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অবৈধ রাষ্ট্র ইসরাইলের ‘নিরাপত্তা মন্ত্রী’ ইতামার বেন-গভির ইতিপূর্বে রমজান মাসজুড়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











