spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার(২৩ মার্চ) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৮৪৩ বোতল ফেনসিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ