spot_img
spot_img

এখনো রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেনি চীন : বাইডেন

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছে চীন। এই দাবি খোদ আমেরিকার প্রশাসনের নানা মহল থেকেই বিভিন্ন সময় উঠে আসলেও এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনো চীন রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি।

শুক্রবার (২৪ মার্চ) কানাডা সফরের সময় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‌আমি গেল তিন মাস ধরেই শুনছি চীন রাশিয়াকে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তবে তারা এখনও সেটা করেনি। তবে এর মানেই এই নয় যে তারা তেমনটা করবে না। তবে এখনও করেনি।

তিনি আরও বলেন, আমি চীনকে হালকাভাবে নিচ্ছি না। আমি রাশিয়াকেও হালকাভাবে নেইনি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও বলেছেন, ইউক্রেন ইস্যুতে এখনও চীনকে সীমা লঙ্ঘন করতে দেখেননি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ