spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে।

অভিযানে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন, ৮৪৩ বোতল ফেন্সিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ