spot_img
spot_img

নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলায় বরখাস্ত হলেন ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় প্রতিরক্ষামন্ত্রীকে ছাঁটাই করে দিলেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির সিনিয়র সদস্য গ্যালান্ট দলের প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার বিচার বিভাগ সংস্কার প্রস্তাব স্থগিত করার পরামর্শ দেন।

নেতানিয়াহু তার কর্তৃত্ব জোরদার করার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানায়, প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন গ্যালান্টকে। পরে এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, প্রত্যাখ্যানের বিরুদ্ধে আমাদের অবশ্যই জোরালভাবে দাঁড়াতে হবে।

এই ঘোষণার পর গ্যালান্ট টুইটে ঘোষণা করেন, আমার জীবনের মিশনে সবসময় ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ