স্বাধীনতাযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পাক হানাদার বাহিনীর মতো দেশের জনগণের ওপর রক্তশোষণ করে নির্যাতন-নিপীড়ন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাধীনতাযুদ্ধে যাদের কোনো অবদান নেই সেই আওয়ামী লীগ ৭২ সালে যেমন লুট করেছে, ঠিক আজকেও একই অবস্থা তৈরি করেছে।
সোমবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে আলোচনার চিঠি পাঠিয়ে সরকার ও ইসি নাটক করছে। চিঠি পাঠিয়ে প্রতারণা করে জনগণকে ভুল বোঝানোর চক্রান্ত করে লাভ হবে না।
নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় কথা হতে পারে, অন্য কোনো বিষয়ে বিএনপি কথা বলবে না। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েই শুধু কথা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে না।










