spot_img

আমেরিকা শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

আমেরিকা তেহরানের দেওয়া শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি নিয়া বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্বে না আসা পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না।

তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই জুন মাসের কাঠামোগত সমঝোতার শর্তগুলো মেনে চলতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের নিয়ম মেনে নিতে হবে।

আকরামি নিয়া আরও বলেন, আমেরিকার চলমান সামরিক হামলা ইরানকে এই নৌপথ খুলে দিতে বাধ্য করতে পারবে না।

আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে অতিরিক্ত হামলার ঘোষণা দেওয়ার পর দেশটির বেশ কয়েকটি শহরে নতুন করে বিস্ফোরণ ঘটেছে।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে, ইরানের এমন সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসব হামলা চালানো হলো। স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আমেরিকার বাহিনী ইরানে হামলা চালিয়েছে।

এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ