spot_img
spot_img

ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার ভোরে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

সোমবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া শেষ হতে না হতেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গত ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী চালানো ওই মহড়া ছিল বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং তার পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ (জেএসসি) দাবি করেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে হায়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরীয় বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ