৩২ তম শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে আরব লীগ। সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার ( ২৫ মার্চ) এবিষয়ে একটি বিবৃতি দেয় সংস্থাটি।
বলা হয়, আগামী ১৯ মে কাঙ্ক্ষিত ৩২তম শীর্ষ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজধানী রিয়াদে সুষ্ঠভাবে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গাইত্ব সৌদি সরকারের আলোচনা সম্মেলনের তারিখটি নির্ধারণ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, শীর্ষ সম্মেলনটি সফল করতে সম্মেলনপূর্ব ৫ দিনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।
অপরদিকে আয়োজক দেশ হিসেবে সৌদি সরকার এক বিবৃতিতে আরব দেশগুলোর সম্মিলিত সংস্থাটিকে সাধুবাদ জানায় এবং নির্ধারিত তারিখে সম্মেলন আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
সূত্র: ডেইলি সাবাহ আল-আরাবিয়্যা












