spot_img
spot_img

হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর) ইন্তেকাল করেছেন

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর আল করিম হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হন।

বাবাহুজুরে নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর হাটহাজারী মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে এবং মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ