spot_img
spot_img

সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক।

সোমবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, এর মাধ্যমে সিলিকন ভ্যালির ১৭টি শাখা অধিগ্রহণ করল ব্যাংকটি। পাশাপাশি বন্ধ হওয়া ব্যাংকটির আমানতকারীদের দায়ও এখন তাদের।

চুক্তি অনুযায়ী ১ হাজার ৬৫০ কোটি ডলার ছাড়ে এসভিবির ৭ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ কিনছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। বন্ধ হওয়া ব্যাংকটির ৫ হাজার ৬০০ কোটি ডলারের আমানতের দায়িত্বও নেবে তারা। এ ছাড়া এসভিবির ১৭টি শাখারও দায়িত্ব নেবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক।

তারল্য সংকটে পড়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গত ১০ মার্চ বন্ধ হয়ে যায় সান ফ্রান্সিসকোভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক। এরপর ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন।

১০ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ এবং ৮ হাজার ৯৪০ কোটি ডলারের আমানতের মাধ্যমে এতদিন আমেরিকার ত্রিশতম বৃহৎ ব্যাংক হিসেবে পরিচিত ছিল ফার্স্ট সিটিজেনস ব্যাংক। তবে সিলিকন ভ্যালি ব্যাংক কেনার মধ্য দিয়ে আমেরিকার শীর্ষ ১৫ ব্যাংকের একটিতে পরিণত হলো ফার্স্ট সিটিজেনস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ