spot_img

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাহ যাত্রীর মৃত্যু

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে আট আংলাদেশিও নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আট বাংলাদেশি হচ্ছেন নোয়াখালীর শহিদুল ইসলাম, মুহাম্মাদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মুহাম্মাদ আসিফ, গাজীপুরের মুহাম্মাদ ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুকু মিয়া। এর আগে তাদেরকে নিখোঁজ দেখানো হয়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, এ দুর্ঘটনায় আহত হয়ে ১৮ বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, ওই বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন। এদের মধ্যে বাসে ৩৫ বাংলাদেশি ছিলেন। বিভিন্ন হাসপাতালে ১৮ জন বাংলাদেশিকে পাওয়া গেছে।

গতকাল সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ