spot_img

দলীয়করণের ফলে স্বাস্থ্য ব্যবস্থায় চরম বিপর্যয় : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিমাণ বিপর্যয় নেমেছে তা সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা দেখলেই বোঝা যায়। এর মূল কারণ হচ্ছে দলীয়করণ।

মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয়করণ করে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যোগ্য ব্যক্তিরা অবহেলিত। চিকিৎসা ব্যবস্থায় দলীয় সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। জনগণের প্রতি তাদের (আওয়ামী লীগের) দায়বদ্ধতা নেই বলেই স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, করোনায় সার্টিফিকেট জালিয়াতি করে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বাংলাদেশ। মানুষের মৌলিক বিষয়গুলোসহ বাংলাদেশের সকল সেক্টরেই আওয়ামী লীগ সরকার বিপর্যয় নামিয়েছে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সকল কিছুতেই দলীয় প্রভাব।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে বিকেলে ফি নিয়ে রোগী দেখার ব্যবস্থা সরকারি দলের লোকদের পকেট ভারী করার জন্য, নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই এ ব্যবস্থা চালু করা হচ্ছে। যা জনগণের কোনো উপকারে আসবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ