spot_img
spot_img

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ জনের মৃত্যু

ফিলিপাইনে দক্ষিণালঞ্চলে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পানিতে ডুবে গেছেন অথবা মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের। ফেরিটিতে ২৫০ জন যাত্রী ও নাবিক ছিল। দেশটির একজন প্রদেশীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের গভর্নর জিম হাতামান জানিয়েছেন, “এমভি লেডি জয় ৩” নামক ওই ফেরিটিতে বুধবার আগুন লাগে। আগুন লাগার পর ফেরিতে থাকা ব্যক্তিদের অধিকাংশই পানিতে ঝাঁপ দেয়। পরে তাদেরকে পানি থেকে উদ্ধার করা হয়।

ফেরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাওয়ার পথে বুধবার মধ্যরাতে বাসিলানের কাছে সেটিতে আগুন ধরে যায়।

ক্ষতিগ্রস্ত ফেরিটি পরে বাসিলানের উপকূল রেখায় সরিয়ে নেওয়া হয়। পরে সেটিতে কোস্টগার্ড ও অন্যান্য কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালায়।

তবে এখনো আগুনের সূত্রপাতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি উদ্ধারকারী দল।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ