spot_img
spot_img

আমেরিকায় হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ৯

প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমেরিকার কেনটাকিতে দেশটির সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সামরিক বাহিনীর স্থানীয় ইউনিট নিশ্চিত করেছে। মূলত নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়।

সূত্র জানা গেছে, যে ঘাঁটিতে হেলিকপ্টার দু’টির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেনটাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে।

সূত্রে আরও জানা যায়, ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন। গত বছরের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ