spot_img
spot_img

উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র কিনতে পারে রাশিয়া

উত্তর কোরিয়ার কাছ থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র কিনতে পারে রাশিয়া। এমনটাই আশঙ্কা করছে আমেরিকা। তাদের কাছে এমন প্রমাণ রয়েছে, যা দেখে তারা বুঝতে পারছেন, পিয়ংইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এমনই অভিযোগ সামনে এনেছে আমেরিকার প্রশাসন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এটি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। এতে বলা হয়, গত ১৩ মাস ধরে চলমান এ যুদ্ধে অস্ত্রের ঘাটতি মেটাতে রাশিয়া ‘দুর্বৃত্ত’ দেশগুলোর দিকে ঝুঁকছে।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, প্রস্তাবিত এ চুক্তির অংশ হিসেবে মস্কো পিয়ংইয়ং থেকে দুই ডজনেরও বেশি ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে।

জন কিরবি আরও বলেন, আমরা এটাও বুঝি যে, রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চাইছে এবং যুদ্ধাস্ত্রের বিনিময়ে তাদের খাবার দিতে চাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ