spot_img
spot_img

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ৭ দশমিক ২ ছিল বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘঠিত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ